এ সম্পর্কিত আরও খবর
ভোট চাইতে গিয়ে
কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে নির্বাচনী গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি কৃষকদের কাছে গিয়ে তাদের কয়েকজনের ধান কেটে দেন। তার এ কাজের একটি ভিডিও আজ ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা গেছে, মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে তিনি সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গেছেন। এ সময় কৃষকদের কাছে ভোট চাইতে গিয়ে তিনি ধান কাটা শুরু করেন। কিছু সময় ধান কাটার পর কৃষকদের বুকে জড়িয়ে নিয়ে নির্বাচনী লিফলেট দিয়ে ভোট চেয়ে বিদায় নেন।
এসময় উপজেলা ও ইউনিয়নের জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন