এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুর-১ আসন
এনসিপির মাহবুবকে সমর্থন জানিয়ে জামায়াত নেতার প্রার্থিতা প্রত্যাহার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। জোটগত কারণে তিনি এনসিপির প্রার্থী মাহবুব আলমকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। মাহবুব আলম এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসান পাটওয়ারী রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর।
এ ছাড়া লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে এবি পার্টির প্রার্থী কেফায়েত উল্যা এবং জাকের পার্টির প্রার্থী তসলিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে কেফায়েত উল্যার মনোনয়নপত্র বাতিল হলেও পরে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চারটি আসনে বর্তমানে মোট ২৯ জন প্রার্থী রয়েছেন।
লক্ষ্মীপুর-১ আসন:
বিএনপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির মাহবুব আলম, বাসদের বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের কাউছার আলম এবং এনডিএমের আলমগীর হোসাইন।
লক্ষ্মীপুর-২ আসন:
বিএনপির আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন, নাগরিক ঐক্যের মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইব্রাহিম মিয়া, গণ অধিকার পরিষদের আবুল বাশার এবং কল্যাণ পার্টির ফরহাদ মিয়া।
লক্ষ্মীপুর-৩ আসন:
বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতের রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম, জাতীয় পার্টির এ কে এম মহিউদ্দিন, এলডিপির মো. শামছুদ্দিন এবং এনপিপির সেলিম মাহমুদ।
লক্ষ্মীপুর-৪ আসন:
বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেএসডির তানিয়া রব, জামায়াতের আশরাফুর রহমান হাফিজ উল্যা, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল, গণ অধিকার পরিষদের রেদোয়ান উল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরী।
এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে আবুল বাশার ও ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে সেলিম মাহমুদ এবং লক্ষ্মীপুর-৪ আসনে মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমানে চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন