এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত, আহত ২
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে মাইক্রোবাস, ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৩৫)। তিনি শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় পল্লী চিকিৎসক। নিহত মুক্তার হোসেন আবাইপুর ইউনিয়নের আলিমুদ্দিন শেখের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ–মাগুরা মহাসড়কের বাদামতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মুক্তার হোসেন মোটরসাইকেলে করে তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিলেন। পথে বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন