এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, হাদি হত্যার ২৪ দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন