এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ সরকার।
দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বহুসংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন