এ সম্পর্কিত আরও খবর
খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ এএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন