এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে ভেঙে গেল বিয়ে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।
কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়।
কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনা ওজনের সোনার চেইন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি।
তিনি আরও বলেন, এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের দেওয়া টাকাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন