এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে স্পিডবেকারে বাইক দূর্ঘটনা,নিহত তানভির নামে এক যুবক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সদরের ক্যাডেট কলেজের সামনে মটরবাইক দূর্ঘটনায় তানভির(২৬) নামে একজন নিহত হয়েছেন। তানভির ঝিনাইদহ সদরের কালিকাপুর গ্রামের আব্দুল বাসারের ছেলে।
শনিবার (১৯ডিসেম্বর ) সন্ধ্যা ৬:৪০ এর দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ থেকে তানভির মোটরসাইকেলযোগে লক্ষীপুর যাচ্ছিল। অতিরিক্তগতিতে বাইক চালিয়ে যাওয়ায় ক্যাডেট কলেজ সংলগ্ন স্পিডবেকারে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনএবং তানভির গাড়ি থেকে ছিটকে যান।
স্থানীয়রা উদ্ধার করে তানভির ও অপর মটর সাইকেল আরোহী আকাশ(২২) কে ঝিনাইদহ সদর হসপিটালে আনলে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন।এবং অপর মটরসাইকেল আরোহী মো: আকাশ হোসেন ঝিনাইদহ সদর হসপিটালে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দূর্ঘটনার বিষয়ে আইননুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন