এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ এএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেস্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অফিসটির সাইনবোর্ড, একটি কক্ষের দরজা-জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি মৃত্যুর খবরে কুষ্টিয়ায় রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। পরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরপর রাত দেড়টার সময় প্রথম আলোর অফিসসহ শহরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন