এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ : রেজাউল করিম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাইযোদ্ধার অন্যতম সেনানায়ক রাজপথের লড়াকু সৈনিক হাদিকে যেভাবে গুলি করা হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত বিজয় র্যালি শুরু পূর্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনার যেই বক্তব্য রেখেছেন এই বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে অপমান করেছেন। এই বক্তব্য যদি তার মুখে ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করা না হয়, আগামি দিনে আইনশৃঙ্খলা অবনতির জন্য এই প্রধান নির্বাচন কমিশন দায়ী থাকবেন। কারণ তিনি হাদির প্রতি তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তিনি বলেছেন নির্বাচন আসলে এরকম দুই একটা হত্যার ঘটনা ঘটে। এগুলো বলে আপনি গোটা জাতির সঙ্গে তামাশা করেছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আপনারাও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হচ্ছেন। অবিলম্বে ফ্যাসিবাদী খুনীদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনো কিভাবে লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে বোমা হামলা করে। তার মাধ্যমে প্রমাণিত হয়, ফ্যাসিবাদীরা এখনো সেই নির্বাচনকে ভন্ডুল করবার জন্য ভূমিকা পালন করছে। অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দলীয় প্রার্থী জেলা জামায়াতের আমীর এসইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী মহসিন কবীর মুরাদ ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন