এ সম্পর্কিত আরও খবর
শৈলকুপায় সোনার দোকানে ডাকাতি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে পুলিশ পরিচয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতদল লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও রুপা। সোমবার (৭ নভম্বর) ভোরে উপজেলা শহরের থানা রোডে অবস্থিত ভাই ভাই জুয়েলার্সে এ ডাকাতি হয়।
স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ভাই ভাই জুয়েলার্সে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নৈশপ্রহরীকে আটক করে।
পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহ বিভিন্ন তৈরি গয়না লুট করে। যাওয়ার সময় নৈশপ্রহরী আব্দুর রশিদের চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায় ডাকাতদল। পরে সকালে ফরিদপুরের মধুখালী এলাকায় মারধর করে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ডাকাতদল ১৫ ভরি সোনা ও ৮০ ভরি রুপার গয়না লুট করেছে বলে দাবি দোকান মালিক উজ্জল সরকারের।
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান জানান, ডাকাতির ঘটনা নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন