এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ এএম
-
ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা। একই সঙ্গে জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশ নেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ঝিনাইদহ জেলার সার্বিক চিত্র, চলমান পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার বাস্তবতা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তব্য রাখেন, ৭১ টেলিভিশনের রাজিব হাসান, সমকাল ও ডিবিসি নিউজের শাহরিয়ার রকি, ইনকিলাবের সম্রাট হোসেন, খোলা কাগজের টিপু, ইত্তেফাকের শাহানুর আলম, নিউজ এক্সপ্রেসের জাহিদুজ্জামান জাহিদ, ইন্ডিপেন্ডেন্টের বিমল সাহা, বাংলাদেশ খবরের দেলোয়ার কবির, দ্য ডেইলি স্টারের ওমর আলী সোহাগ, নবচিত্রের সম্পাদক শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এবং ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন