এ সম্পর্কিত আরও খবর
মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম
-
ছবি: সংগৃহীত
আলোচিত ছাত্রনেতা মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল।
মেঘমল্লার বসু কেন এই কাজ করেছেন যে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: Muhammad Awal
Next Waves Ltd.
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন